বাংলাদেশ ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

পাকিস্তানে ভারতীয় মিসাইল হামলা, নিহত ৩

Md Faridul Islam
  • আপডেট সময় : ০১:২১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 71

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানি এক সামরিক কর্মকর্তা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে চালানো এই হামলায় এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আহত হয়েছে আরও অন্তত ১২ জন।

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের ৯টি স্থানে টার্গেটেড হামলা চালানো হয়েছে। ভারতীয় পক্ষের দাবি, এসব হামলায় কেবলমাত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে; পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের ওপর সরাসরি কোনো হামলা করা হয়নি।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পার্বত্য অঞ্চলের কাছে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পাকিস্তানের বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দেশটির কোটলি, মুজাফফরাবাদ এবং ভাওয়ালালপুর এলাকায় আঘাত হানে। তার ভাষ্য অনুযায়ী, হামলার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং ভারতীয় যুদ্ধবিমানগুলোকে আকাশসীমায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

এই ঘটনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানে ভারতীয় মিসাইল হামলা, নিহত ৩

আপডেট সময় : ০১:২১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫