বাংলাদেশ ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব

Md Faridul Islam
  • আপডেট সময় : ১২:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 49

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের লক্ষ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রবিবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক ফোনালাপে এই প্রস্তাব দেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে— যদি উভয় পক্ষ সম্মত হয়, তবে তারা এই বিরোধ নিরসনে রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে প্রস্তুত।

এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও ফোনে কথা বলেন এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার আহ্বান জানান।

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর এক ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যা ভারত ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে। এই ঘটনার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

কাশ্মীর অঞ্চল দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্ব ও সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে আছে। দুই পক্ষই এলাকাটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে।

রাশিয়া ঐতিহাসিকভাবে ভারতের ঘনিষ্ঠ মিত্র এবং অন্যতম বৃহৎ অস্ত্র সরবরাহকারী হলেও, ইসলামাবাদের সঙ্গেও সাম্প্রতিক বছরগুলোতে মস্কোর কূটনৈতিক যোগাযোগ বাড়ছে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার এই মধ্যস্থতার প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে একটি কৌশলগত ভারসাম্য তৈরির ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব

আপডেট সময় : ১২:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫