বাংলাদেশ ০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াচ্ছে ভারত

Md Faridul Islam
  • আপডেট সময় : ১১:০০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 53

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর সীমান্ত নিরাপত্তা জোরদারে এক উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ নিচ্ছে ভারত। সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফকে (বর্ডার সিকিউরিটি ফোর্স) আরও শক্তিশালী ও কার্যকর করতে ১৭ হাজার সদস্যের নতুন ১৬টি ব্যাটালিয়ন গঠন এবং দুটি ফিল্ড হেডকোয়ার্টার স্থাপনের পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

‘দ্য হিন্দু’, ‘পিটিআই’ ও ‘দ্য ইকোনমিক টাইমস’-সহ ভারতের শীর্ষ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের আওতায় বিএসএফকে ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশ উভয় সীমান্তে নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও দৃঢ় করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্র জানায়, এই প্রস্তাবনা এখন অর্থ মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা খুব শিগগিরই ইস্যু হতে পারে।

অনুমোদনপ্রাপ্ত হলেই শুরু হবে নতুন সৈন্য নিয়োগের কার্যক্রম। পুরুষ ও নারী সদস্যদের নিয়োগ শেষে প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে প্রস্তুত করা হবে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন। সংশ্লিষ্ট মহলের ধারণা, পুরো প্রক্রিয়া সম্পন্ন করে নতুন ইউনিটগুলোকে কার্যকর করতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগতে পারে।

বর্তমানে বিএসএফ ১৯৩টি ব্যাটালিয়নের মাধ্যমে ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালন করছে। প্রতিটি ব্যাটালিয়নে রয়েছে গড়ে এক হাজারের বেশি সদস্য। তবে সময়ের পরিপ্রেক্ষিতে সীমান্ত পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই বাস্তবতায় কয়েক বছর আগেই বিএসএফ আরও ২০-২১টি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

নতুন অনুমোদিত দুটি ফিল্ড হেডকোয়ার্টারের একটি স্থাপন করা হবে জম্মু ও পাঞ্জাব এলাকায়, যা পাকিস্তান সীমান্তে নজরদারি ও প্রতিরক্ষায় ভূমিকা রাখবে। অপরটি স্থাপিত হবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে, বাংলাদেশের সীমান্ত ঘেঁষা অঞ্চলে নিরাপত্তা তৎপরতা জোরদারে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ হবে। একইসঙ্গে ভারত-বাংলাদেশ এবং ভারত-পাকিস্তান সীমান্ত ব্যবস্থাপনায়ও আসবে কৌশলগত পরিবর্তন। এতে এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা চিত্রে একটি সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াচ্ছে ভারত

আপডেট সময় : ১১:০০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫