বাংলাদেশ ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

পাকিস্তানে হামলার আগেই যুদ্ধবিমান বিধ্বস্ত ভারতের

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৯:০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 47

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মধ্যপ্রদেশে ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। যুদ্ধবিমানটিতে থাকা দুজন পাইলটই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিবপুরী জেলার নারওয়ার তহসিলের সুনারি চৌকির কাছে নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

ভারতীয় বিমান বাহিনী (IAF) এক বিবৃতিতে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিমানটি গোয়ালিয়রের মহারাজপুরা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই ভূপাতিত হয়।

গোয়ালিয়রের পুলিশের মহাপরিদর্শক (IG) অরবিন্দ সাক্সেনা জানান, দুর্ঘটনার পরপরই বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে পাইলটদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তারা শারীরিকভাবে সুস্থ আছেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটিতে ৩৪টি বিমান দুর্ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক হিসেবেই বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তানে হামলার আগেই যুদ্ধবিমান বিধ্বস্ত ভারতের

আপডেট সময় : ০৯:০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫