বাংলাদেশ ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

স্থল, সমুদ্র ও আকাশপথে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করলো পাকিস্তান

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৮:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 57

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনার আবহ, পাকিস্তান সরকার তাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্থল, সমুদ্র এবং আকাশপথ সব পথেই ভারতীয় পণ্য পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ।

রোববার (৪ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ভারত থেকে সরাসরি কিংবা তৃতীয় কোনো দেশের মাধ্যমে আসা পণ্য পাকিস্তান হয়ে আর চলাচল করতে পারবে না। একইসঙ্গে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতে পণ্য পাঠানোর পথও চিরতরে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই পদক্ষেপ দেশের জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ সুরক্ষার অংশ।” তবে যেসব পণ্যের ঋণপত্র (এলসি) ইতোমধ্যে ইস্যু হয়েছে, সেগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

নতুন নির্দেশনার ফলে ভারতীয় পণ্য পরিবহনের জন্য পাকিস্তানের সড়ক, আকাশ ও নৌপথ ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানি বন্দরে ভিড়তে পারবে না, এবং পাকিস্তানি জাহাজও ভারতের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না।

পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনস্থ পোর্টস অ্যান্ড শিপিং উইং এক নির্দেশনায় জানিয়েছে, “প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক সামুদ্রিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির অর্থনৈতিক স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় এই সিদ্ধান্ত অনিবার্য হয়ে উঠেছে।” তবে ব্যতিক্রমী কোনো পরিস্থিতিতে বিষয়টি পর্যালোচনার সুযোগ রাখা হয়েছে।

এ নিষেধাজ্ঞার পেছনে সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাও একটি উল্লেখযোগ্য পটভূমি হিসেবে বিবেচিত। হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। ভারত হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সে অভিযোগ কঠোরভাবে অস্বীকার করে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

বাণিজ্যিক যোগাযোগ বন্ধের এই পদক্ষেপে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও সংকটাপন্ন হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নিষেধাজ্ঞার এ ধারা দক্ষিণ এশিয়ার অর্থনীতি, আঞ্চলিক সহযোগিতা ও ভূরাজনীতিতে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্থল, সমুদ্র ও আকাশপথে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করলো পাকিস্তান

আপডেট সময় : ০৮:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫