বাংলাদেশ ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর গাড়ি গিরিখাতে পড়ে তিন ভারতীয় সৈন্য নিহত

Md Faridul Islam
  • আপডেট সময় : ১১:২৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 74

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর তিন সদস্য প্রাণ হারিয়েছেন। রোববার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে রামবান জেলার ব্যাটারি চশমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

প্রতিবেদন অনুযায়ী, জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশে যাত্রা করছিল সেনাবাহিনীর একটি গাড়িবহর। এ সময় জাতীয় মহাসড়ক ৪৪ দিয়ে যাওয়ার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০০ ফুট গভীর গিরিখাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন সৈন্যের মৃত্যু হয়।

নিহত সেনাসদস্যরা হলেন- অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দ শোনা যায় এবং পরে দেখা যায় সেনাবাহিনীর গাড়িটি নিচের গিরিখাতে পড়ে আছে। ভিডিও ফুটেজে ঘটনাস্থলে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা নথিপত্র দেখা গেছে।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা। এখনো পর্যন্ত এই ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর গাড়ি গিরিখাতে পড়ে তিন ভারতীয় সৈন্য নিহত

আপডেট সময় : ১১:২৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫