বাংলাদেশ ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

কাশ্মিরে ভয়াবহ সংঘর্ষ, রাজস্থানে পাকিস্তানি রেঞ্জার আটক করেছে বিএসএফ

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৬:২৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 55

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্যে এ ঘটনা ঘটে শনিবার (৩ মে)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। তবে আটককৃত রেঞ্জারের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

বিএসএফ জানিয়েছে, বর্তমানে ওই রেঞ্জার রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন। আটকের সময় ও কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের শঙ্কা বাড়ছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৩ এপ্রিল পাকিস্তান তাদের সীমান্তে ভারতীয় বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে। তিনি পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের নিরাপত্তায় নিযুক্ত ছিলেন। ভারতের অভিযোগ, পাকিস্তান এখনও সাহুকে ফেরত দেয়নি। সাধারণত এ ধরনের ভুলবশত সীমান্ত পার হওয়া ঘটনার পর উভয় দেশ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আটক সেনা সদস্যদের ফেরত পাঠায়। কিন্তু বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সেই প্রথা ভেঙে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

এদিকে রেঞ্জার আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) জুড়ে পাকিস্তানি সেনারা ব্যাপক গোলাগুলি শুরু করে বলে অভিযোগ ভারতের। ভারতীয় সেনাবাহিনীর সূত্র মতে, কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে বিনা উসকানিতে এ হামলা চালানো হয়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর একাধিক সূত্রের ভাষ্য, এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এবং গত ১০ দিন ধরে চলা সীমান্ত উত্তেজনারই ধারাবাহিকতা। উভয় পক্ষের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

ভারত-পাকিস্তান সীমান্তে এমন উত্তেজনা নতুন কিছু নয়। তবে চলমান ঘটনার প্রেক্ষিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

চলমান পরিস্থিতির দিকে কূটনৈতিক মহল, নিরাপত্তা বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্প্রদায় গভীর নজর রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাশ্মিরে ভয়াবহ সংঘর্ষ, রাজস্থানে পাকিস্তানি রেঞ্জার আটক করেছে বিএসএফ

আপডেট সময় : ০৬:২৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫