বাংলাদেশ ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

প্রবাসী আয়ে রেকর্ড, ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯৪ কোটি ডলার

  • আপডেট সময় : ০১:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 91

ঈদ সামনে রেখে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ নতুন রেকর্ড গড়েছে। চলতি মার্চ মাসের প্রথম ২৬ দিনেই দেশে এসেছে প্রায় ২৯৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। গড়ে প্রতিদিন আসছে ১১.৩৪ কোটি ডলার বা প্রায় ১৩৮৪ কোটি টাকা। দেশের ইতিহাসে এক মাসে এত রেমিট্যান্স আগে কখনো আসেনি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, মার্চের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের ১৬১ কোটি ৪০ লাখ ডলারের তুলনায় ৮২.৪০ শতাংশ বেশি

এর আগে, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত ডিসেম্বরে (প্রায় ২৬৪ কোটি ডলার), আর দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৮ মাসে রেমিট্যান্স এসেছে ১,৮৪৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের (১,৪৯৪ কোটি ডলার) তুলনায় ৩৫৫ কোটি ডলার বেশি

২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসে পূর্বের সকল রেকর্ড ভেঙেছিল। এর আগে, ২০২০ সালের জুলাইয়ে ২.৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা করোনাকালে সর্বোচ্চ ছিল।

চলতি অর্থবছরের আগস্ট থেকে টানা ৭ মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

  • জুলাই – ১৯১ কোটি ৩৭ লাখ ডলার
  • আগস্ট – ২২২ কোটি ১৩ লাখ ডলার
  • সেপ্টেম্বর – ২৪০ কোটি ৪১ লাখ ডলার
  • অক্টোবর – ২৩৯ কোটি ৫০ লাখ ডলার
  • নভেম্বর – ২২০ কোটি ডলার
  • ডিসেম্বর – ২৬৪ কোটি ডলার
  • জানুয়ারি – ২১৯ কোটি ডলার
  • ফেব্রুয়ারি – ২৫৩ কোটি ডলার

এত বিপুল পরিমাণ রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রবাসী আয়ে রেকর্ড, ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯৪ কোটি ডলার

আপডেট সময় : ০১:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫