বাংলাদেশ ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাশিয়ার নতুন ইন্টারনেট জগত

  • আপডেট সময় : ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
  • / 174

সোহান সরকার: ইন্টারনেট ঠিক জালের মতই জড়িয়ে আছে বিশ্বটাকে। ঢাকায় বসেই যেমন নিউ ইয়র্কের সাইটে ভ্রমণ হচ্ছে তেমনি নিউ ইয়র্কের কোন বাঙালির সকালটাও শুরু হয় বাংলা খবরের কাগজ পড়ে।

ইন্টারনেট ব্যবস্থায় পুড়ো বিশ্বটাই যখন সংযুক্ত তখন বিকল্প ভাবনা ভাবছে কিছু দেশ। ইতিমধ্যে বিশ্ব নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন নতুন ইন্টারনেট ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। তাদের নতুন এই ইন্টারনেট ব্যবস্থার নাম ‘আনপ্লাগড ইন্টারনেট’।

বলা হয়ে থাকে যে, আপনার কম্পিউটার বা মুঠোফোন ইন্টারনেটের সাথে সংযুক্ত মানে আপনার ব্যক্তিগত তথ্য কিছুতেই শতভাগ নিরাপদ নয়। আর এই দশকে এসে নিরাপত্তার ভাবনাটাই খানিকটা বেশি ভাবছে কিছু দেশ।

বিশ্বের সব দেশ সমুদ্রের নিচে দিয়ে নেওয়া তারের মাধ্যমে বর্তমান ইন্টারনেটে পরস্পর সংযুক্ত। রাশিয়ার এই আনপ্লাগড ইন্টারনেট মূলত এই ব্যবস্থাটাকেই তাদের দেশের জন্য কিছুটা আলাদা ভাবে কাজ করাবে বা এক প্রকার ছাঁকনির মত কাজ করবে যাতে করে দেশের কোন গুরুত্বপূর্ণ বাইরে যেতে না পারে বা বিদেশি তথ্যে প্রাপ্তির ক্ষেত্রেও বাধ্যবাধকতা তৈরি করতে পারে। এতে দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা কিছুটা সীমাবদ্ধতার সম্মুখীন হতে পারে বলে মনে করছেন অনেকে। যেমন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার বন্ধ সহ ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার আরো বেশি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে দেশটির সরকার।

এরই মধ্যে আনপ্লাগড ইন্টারনেটের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করছে দেশটি। পরীক্ষাটি চালানোর সময় তাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা কোন রকম প্রতিবন্ধকতার সম্মুখিন হয় নি বলে জানা যায়।

তবে পুরো প্রক্রিয়াটি খুব সহজ হবে না। এজন্য দেশের সকল ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের সাথে সরকারের সমঝোতা ও নীতিমালার প্রয়োজন হতে পারে।

রাশিয়ার আনপ্লাগড ইন্টারনেটে আসলে আরো কি কি স্বতন্ত্রতা থাকছে তা নিশ্চিত করে বলা না গেলেও বিষয়টিকে নেতিবাচক ভাবে নিয়ে ইতিমধ্যে অনেকেই সমালোচনা করছেন এই নতুন ইন্টারনেটের ব্যবস্থার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাশিয়ার নতুন ইন্টারনেট জগত

আপডেট সময় : ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০