বাংলাদেশ ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রৌমারীতে ইয়াবাসহ কারবারিকে আটক করেছে বিজিবি

  • আপডেট সময় : ০৪:৪০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 87

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ২৪ পিস ইয়াবাসহ রঞ্জু মিয়া (৩৫) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার সীমান্ত এলাকা নওদাপপাড়া এলাকায় ইয়াবাসহ তাকে আটক করা হয়। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।

আটক মাদক কারবারি রঞ্জু মিয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইছাকুড়ি গ্রামের ইউনুছ আলীর ছেলে।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় রবিবার দুপুর আড়াইটার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৪-২-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নওদাপাড়া নামক এলাকায় অভিযান চালায় বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা। এ সময় ২৪ পিস ইয়াবাসহ রঞ্জু মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় ১টি মোবাইল সেট, ২টি সীম কার্ড, ১টি মেমোরি কার্ড ও নগদ ৪৭০ টাকা। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যন্যা মালামালসহ আসামীকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রৌমারীতে ইয়াবাসহ কারবারিকে আটক করেছে বিজিবি

আপডেট সময় : ০৪:৪০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫