বাংলাদেশ ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

পাল্টে যাচ্ছে এসএসসি পরীক্ষার নিয়ম, এইচএসসি হবে দুইবার

  • আপডেট সময় : ১১:৩২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 102

নতুন কারিকুলামে পাল্টে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। নবম-দশমের সিলেবাসে নয়, শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাসে হবে এসএসসি পরীক্ষা। আর এইচএসসি হবে দুইবার। একবার একাদশে, দ্বিতীয়বার দ্বাদশে। এতে শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমবে বলে মনে করে বোর্ড।

এদিকে শিক্ষা গবেষকরা মনে করছেন এইচএসসিতে একটি পরীক্ষাই যথেষ্ট। আর শিক্ষামন্ত্রী বলছেন, মূল্যায়ন পদ্ধতিতে আসতে পারে সংস্কার। এ বছরের জানুয়ারি থেকেই শুরু হয়েছে নতুন কারিকুলামে পাঠদান। মাধ্যমিকের সর্বোচ্চ ক্লাস নবম ও দশম শ্রেণীতে থাকছে পাবলিক পরীক্ষা। নতুন কারিকুলামে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা কেমন সবার প্রশ্ন এটাই।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা নেওয়ার সঙ্গে যুক্ত দেশের ১১টি শিক্ষাবোর্ড। এগুলোর সমন্বয়ক বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন, নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা হবে শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাসের ভিত্তিতে, আর নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন হবে।

তিনি বলেন, একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৭০ শতাংশ এবং শিখনকালীন মূল্যায়ন হবে ৩০ শতাংশ। একইভাবে দ্বাদশ শ্রেণির মূল্যায়নও করা হবে।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এসএসসি ও এইচএসসি পর্যায়ে দুই শ্রেণি একসাথে পরীক্ষা না নেওয়ায় শিক্ষার্থীদের ওপর পরীক্ষার বোঝা কমবে। নতুন কারিকুলামের মূল চিন্তা হচ্ছে শিক্ষার্থীরা প্র্যাকটিকালি শিখবে। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগানোর ফলে শিক্ষার্থীদের ওপর মুখস্থ করার চাপ কমবে, পরীক্ষার বোঝাও কমবে।

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, এসএসসি ও এইচএসসির মূল্যায়ন পদ্ধতি সহজতর করতে চেষ্টা করা হচ্ছে। মূল্যায়ন পদ্ধতিতে আসতে পারে সংস্কার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাল্টে যাচ্ছে এসএসসি পরীক্ষার নিয়ম, এইচএসসি হবে দুইবার

আপডেট সময় : ১১:৩২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪