বাংলাদেশ ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সরকার চাইলে পদ ছাড়বেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

  • আপডেট সময় : ০২:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 47

অনলাইন ডেস্ক:

সরকার যদি মনে করে তার দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ঘটেছে, তবে সরকার চাইলে পদ ছাড়তে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেন, নিজের ইচ্ছায় পদত্যাগের কোনো পরিকল্পনা নেই, কারণ তিনি মনে করেন তার দায়িত্ব পালনে কোনো ত্রুটি হয়নি।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিলেন। এর পরদিন শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এ পরিস্থিতিতে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, “এটা সরকারের বিষয়। আমি মনে করি এখানে কোনো অব্যবস্থাপনা হয়নি। ব্যবস্থার নির্দিষ্ট নিয়ম-কানুন অনুযায়ী সবকিছুই পরিচালিত হয়েছে। সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত, যার সঙ্গে আমি যুক্ত ছিলাম না।”

পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সি আর আবরার বলেন, “আপনারা আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে, কিন্তু আমি নিজে থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় রাখি না, কারণ আমার কাজে কোনো ব্যত্যয় ঘটেনি বলে আমি মনে করি। সরকার যদি মনে করে আমার কাজে ত্রুটি হয়েছে, তাহলে তারা আমাকে যেতে বলতে পারে, আর আমি চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরার কিছু নেই বা নিজেকে ন্যায্য প্রমাণের প্রয়োজন নেই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকার চাইলে পদ ছাড়বেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

আপডেট সময় : ০২:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫