বাংলাদেশ ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সংরক্ষিত আসনের নারী এমপিরা শপথ নিলেন

  • আপডেট সময় : ১১:১৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / 82

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্য শপথ নিলেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদেরকে শপথবাক্য পাঠ করান।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয়। এটি সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। শপথ গ্রহণ শেষে নারী সংসদ সদস্যরা শপথ বইয়ে সই করেন। বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা।

জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম জানান, বিরোধী দল হিসেবে দায়িত্ব পেয়ে সংসদে শুধু খারাপটাই বলবেন, এমন না। এ সময়, ভালো কে ভালো বলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৫০ জন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এর মধ্যে ৪৭ জন আওয়ামী লীগের, জাতীয় পার্টির ২ জন, একজন ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টির।

সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচনি আইনের ১২ ধারা অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন। ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংরক্ষিত আসনের নারী এমপিরা শপথ নিলেন

আপডেট সময় : ১১:১৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪