বাংলাদেশ ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

এক আসনের বিপরীতে অংশ নিবে ২৩ জন

  • আপডেট সময় : ০৯:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / 155

রায়হান আবিদ, বাকৃবি: আগামী শনিবার (০৫ আগস্ট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হবে। কৃষি ও কৃষি প্রাধান্য ০৮টি বিশ্ববিদ্যালয়ে একই সাথে সকাল ১১টা ৩০ মিনিটে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩৫৪৮ টি। আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে মোট ৮১২১৯জন শিক্ষার্থী। যা প্রতি আসনের বিপরীতে অংশ নিবে ২৩জন ভর্তি ইচ্ছু পরীক্ষার্থী।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা ০৩টি উপ-কেন্দ্রসহ মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি ২০২২-২৩ এর আহ্বায়ক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল মনসুর।

বাকৃবির শিক্ষাবিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার জনাব মোঃ সারোয়ার জাহান জানান, যারা ২০১৮/২০১৯/২০২০ সালে এসএসসি/সমমান ও ২০২১/২০২২ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত নূন্যতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট নূন্যতম জিপিএ ৮.৫০ পেয়েছে শুধুমাত্র তাদের মধ্য থেকে আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে।

উল্লেখ, এবারের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে ১২৬২০জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) কেন্দ্রে ৭০০০জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কেন্দ্রে ৭৫০০জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কেন্দ্রে ২০০০জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রে ৪২০০জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) কেন্দ্রে ২০০০ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে ৪০০০জন এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি) কেন্দ্রে ৪১১জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করবে। এছাড়া তিনটি উপকেন্দ্রে মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-কেন্দ্রে ২৬৮১৭জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপ-কেন্দ্রে ১০০৪২জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-কেন্দ্রে ৪৬২৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

ঢাকা, ৩ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমজেড 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক আসনের বিপরীতে অংশ নিবে ২৩ জন

আপডেট সময় : ০৯:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩