বাংলাদেশ ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

যবিপ্রবিতে আবারও অনলাইন ক্লাস শুরু

  • আপডেট সময় : ০৩:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / 133

যবিপ্রবি প্রতিনিধি: আবারও অনলাইন ক্লাসে ফিরছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। রবিবার (৯ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও দপ্তর প্রধানদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১০ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল বর্ষের ক্লাস অনলাইনে নির্ধারিত রুটিন অনুযায়ী পরিচালিত হবে। প্রত্যেক বিভাগের নিজস্ব ডিজিটাল ক্লাসরুম থেকে এ অনলাইনে ক্লাস পরিচালিত হবে।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় ব্যায় স্থগিত/হ্রাসকরণ ও বিদেশ ভ্রমণ সীমিতকরন প্রসঙ্গে সরকারের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে যবিপ্রবিও জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে।

১০ই জুলাই (সোমবার) দুপুর ১২ টায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন তার নিজস্ব সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।

এ সময় সাংবাদিকদের যবিপ্রবি উপাচার্য বলেন, ২০২৩-২০২৪ সালে বিদ্যুৎ খাতে আমরা ৩ কোটি ২০ লক্ষ টাকা বাজেট পেয়েছি কিন্তু সরকারী নির্দেষনা অনুযায়ী আমাদের ২৫ শতাংশ বিদ্যুতের ব্যবহার কমাতে হবে অর্থাৎ আমরা ৭৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করতে পারব। সেই হিসেবে আমদের ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কাজ চালাতে হবে। মোট টাকাকে যদি প্রতি মাসে হিসাব করি তাহলে আমরা মাসে ১২ লক্ষ টাকার বিদ্যুৎ ব্যবহার করতে পারব। কিন্তু আমাদের বর্তমান মাসিক বিদ্যুৎ খরচ হচ্ছে প্রায় ২০ লক্ষ টাকা।

এছাড়া জ্বালানি খাতে, সরকার এবার বাজেট দিয়েছে ১ কোটি ৫০ লক্ষ টাকা। বিধি অনুযায়ী ব্যবহার করতে পারব ১ কোটি ২০ লক্ষ টাকা। কিন্তু আমাদের গত বছরের বকেয়া আছে ৩৪ লক্ষ ২৪ হাজার টাকা। সেই হিসেবে আমরা ৭৫ লক্ষ ৭৬ হাজার টাকা ব্যবহার করতে পারব। এসব কিছুর প্রেক্ষিতে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খরচ কমাতে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি আরো বলেন, আমি সকল ডীন এবং চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছি তারা তাদের শিক্ষকদের বলে দিবেন শিক্ষকরা যেন বিভাগের নিজস্ব ডিজিটাল ক্লাসরুমে বসে ক্লাস নেন। এসময় কোন শিক্ষার্থী যদি চায় সে স্যারের সামনে বসে ক্লাস করবেন তাহলে সে করতে পারবে। এছাড়া যে সকল শিক্ষার্থী থিসিস করছেন তারা তাদের প্রয়োজনে ল্যাবে কাজ করতে পারবেন এজন্য বিশ্ববিদ্যালয় থেকে কোন বাধা নেই। প্রয়োজনে তাদের জন্য পরিবহনের ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান (অতিরিক্ত দায়িত্ব), প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এম জাকির হোসাইন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. তানভীর ইসলাম, কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মামুন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাফিজ উদ্দিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

ঢাকা, ১০ জুলাই (মনোযোগ প্রকাশ.কম)//এমজেইড

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যবিপ্রবিতে আবারও অনলাইন ক্লাস শুরু

আপডেট সময় : ০৩:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩