বাংলাদেশ ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পিছিয়ে যাওয়ার সুযোগ নেই: আসিফ নজরুল

  • আপডেট সময় : ০২:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 38

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এ সময় থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। নির্বাচন আয়োজন নিয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে।”

রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন বক্তব্য প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দল নানা উদ্দেশ্যে নানা কথা বলে। বাংলাদেশে বরাবরই এমনটা হয়ে আসছে, এখনো হচ্ছে। এতে কোনো গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বলছেন, সেটি রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ।”

তিনি আরও বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা বিশ্বপর্যায়ে নন্দিত একজন ব্যক্তিত্ব। তিনি নিজেই নির্বাচনের সময় ঘোষণা করেছেন। তার ঘোষণার বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের।”

একই সঙ্গে তিনি জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশন (ইসি) সংস্কারে যেসব সুপারিশ এসেছে, তা বাস্তবায়নের জন্য আগামী দু-এক মাসের মধ্যেই আইন প্রণয়ন করা হবে। এ বিষয়ে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পিছিয়ে যাওয়ার সুযোগ নেই: আসিফ নজরুল

আপডেট সময় : ০২:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫