ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, ভিপি পদে সাদিক কায়েম
- আপডেট সময় : ০১:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 40
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ।
সোমবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাবির স্যার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক ব্রিফিংয়ে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম এ প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলের গুরুত্বপূর্ণ পদগুলো হলো—
-
সহ-সভাপতি (ভিপি): সাদিক কায়েম
-
সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ
-
সহ-সাধারণ সম্পাদক: মহিউদ্দিন খান
-
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: ফাতিমা তাসনীম জুমা
-
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
-
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা
-
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: খান জসীম
-
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির
-
ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
-
ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
-
সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ
-
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খান
-
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
-
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ
-
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া
এছাড়াও ১৩টি সদস্য পদে প্রার্থী দিয়েছে শিবির, তবে তাদের নাম সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়নি।














