শিরোনাম :
আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি
- আপডেট সময় : ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / 38
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে। এতে রাজনৈতিক দলসহ সবারই প্রস্তুতির একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া ৩১৮টি আবেদন পর্যালোচনা চলছে। এছাড়া নিবন্ধিত ২২টি রাজনৈতিক দলের জন্য প্রাথমিকভাবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রবাসীদের ভোট নিয়ে আখতার আহমেদ বলেন, আউট অব কান্ট্রি ভোটিং বিষয়ে আজ আলোচনা হয়েছে। পদ্ধতি, প্রক্রিয়া ও সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে, যা সম্পন্ন হলে নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।














