বাংলাদেশ ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নির্বাচনে তরুণ ভোটারদের জন্য থাকবে আলাদা বুথ : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : ১১:৪৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 31

আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১১ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (ঢাকা-৩ আসনের ৩ নম্বর কেন্দ্র) পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচন যেন শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নির্ভর করে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনগণের সমন্বিত সহযোগিতার ওপর। এসব সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়ে।

তিনি জানান, গত নির্বাচনে অনেক তরুণ ভোট দিতে পারেননি। তাই এবার বিশেষ করে তরুণ ভোটারদের সুবিধার্থে আলাদা বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নারী ও পুরুষ ভোটারের জন্য পৃথক বুথের ব্যবস্থা থাকবে।

ভোটকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা কেরানীগঞ্জের একটি থানা ও জেলখানা পরিদর্শন করেন। তিনি জানান, কয়েদিদের জীবনযাত্রার মান, খাবারের মান এবং সার্বিক অবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনে তরুণ ভোটারদের জন্য থাকবে আলাদা বুথ : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১১:৪৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫