পুলিশ কাঠামোগতভাবে কাজ করছে না: সাখাওয়াত হোসেন
- আপডেট সময় : ১২:১১:১১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 38
শ্রম ও নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঠামোগতভাবে সঠিকভাবে কাজ না করলে সরকারের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয় না। রবিবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আগের সরকার পুরো প্রশাসনিক কাঠামো ভেঙে দিয়েছে এবং প্রত্যেক জায়গায় ফ্যাসিবাদ ঢুকে পড়েছিল। রাষ্ট্রের কোথাও ফাঁকা জায়গা ছিল না। এমন পরিস্থিতিতে মাত্র এক বছরে বড় পরিবর্তন আনা কঠিন। বর্তমান সরকার একটি নতুন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে, যাতে ভবিষ্যৎ সরকার কাজ এগিয়ে নিতে পারে।
সাখাওয়াত হোসেন জানান, এখন অনেক ক্ষেত্রে ‘চিঠি দিয়ে লোক পাঠিয়ে বসিয়ে রাখা’ ধরণের প্রক্রিয়ায় কাজ করতে হচ্ছে। এছাড়া ব্যর্থ মালিকদের কয়েকটি কারখানা বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের হাতে রয়েছে, যা বিক্রির চেষ্টা চলছে। কারণ, শ্রম কল্যাণ তহবিল থেকে ঋণ নিয়ে শ্রমিকদের বেতন দেওয়ার পর মালিকরা বিদেশে চলে গেছেন।














