বাংলাদেশ ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

  • আপডেট সময় : ১২:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 41

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্বও সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। রবিবার দুপুরে নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন ভণ্ডুলের চেষ্টা ছাড়াও ফলাফলকে দুর্বল করা ও স্বচ্ছতা নষ্টের উদ্যোগ দেখা যেতে পারে। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো তাদের ভাবমূর্তি উদ্ধারে সচেষ্ট হলেও মানুষের অসহিষ্ণু আচরণ জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে, যার প্রভাব নির্বাচনে পড়তে পারে। তবে ইতিবাচক দিক হিসেবে তিনি উল্লেখ করেন, মানুষের মধ্যে ভোট নিয়ে প্রত্যাশা তৈরি হচ্ছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়ে কমিশনার সানাউল্লাহ বলেন, “নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ১২:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫