বাংলাদেশ ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

কুড়িগ্রামে জমি বিরোধে সংঘর্ষ, একই পরিবারের ৩ জন নিহত

  • আপডেট সময় : ০২:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 39

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রৌমারী সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মৃত গোলাম শহিদের ছেলে ফুলবাবু (৪৩), বুলু মিয়া (৫২) এবং তাদের ভাই আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৩০)।
আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিঞ্জিরাম ও কালোর নদী দ্বারা বিচ্ছিন্ন ভুন্দুরচর গ্রামের শহিদুল ইসলাম গং এবং প্রতিবেশী রব্বানী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহিদুল ইসলাম গংয়ের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ছয়-সাতজন আহত হন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার সাহা সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে জমি বিরোধে সংঘর্ষ, একই পরিবারের ৩ জন নিহত

আপডেট সময় : ০২:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫