বাংলাদেশ ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাজীবপুরে গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিভিন্ন দলের বিজয় র‍্যালি

Md Sujon Mahmud
  • আপডেট সময় : ০১:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 43

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ২৪-এর গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আয়োজনে প্রথম বিজয় র‌্যালি বের হয়। উপজেলা আমীর মাওলানা আব্দুল লতিফের নেতৃত্বে র‌্যালিটি জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজীবপুর বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, সদর ইউনিয়ন আমীর মাওলানা মফিজুল হকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বেলা ১২টায় উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমানের নেতৃত্বে দ্বিতীয় বিজয় র‌্যালি থানা মোড় থেকে শুরু হয়। র‌্যালিটি উপজেলা ক্যাম্পাস ও পোস্ট অফিস এলাকা প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজীবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রশীদ মন্ডল, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম মাহমুদ, ছাত্রদলের আহ্বায়ক-সদস্য সচিব সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর বিকেলে বিজয় র‌্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজীবপুরে গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিভিন্ন দলের বিজয় র‍্যালি

আপডেট সময় : ০১:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫