বাংলাদেশ ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে জবাবের নির্দেশ

  • আপডেট সময় : ০২:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 37

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে দলটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ফজলুর রহমান জুলাই-আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থান নিয়ে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন। শহীদদের আত্মদান ও ত্যাগকে খাটো করে তিনি যে বক্তব্য দিচ্ছেন, তা সম্পূর্ণভাবে দলীয় আদর্শ ও গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এতে দলের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, “আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্তের অংশ বলে মনে করা হচ্ছে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করেছেন। ঐতিহাসিক জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বিএনপির সাড়ে ৪০০ জনের অধিক নেতাকর্মীসহ প্রায় দেড় হাজার মানুষ শহীদ হন। আহত হন আরও ৩০ হাজারের বেশি। সেই ত্যাগ-তিতিক্ষার বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অমর্যাদা করছেন।”

এ অবস্থায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে জানাতে ফজলুর রহমানকে নির্দেশ দিয়েছে বিএনপি। চিঠিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে তার জবাব জমা দিতে হবে। বিষয়টিকে “অতীব জরুরি” হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে জবাবের নির্দেশ

আপডেট সময় : ০২:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫