শিরোনাম :
পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পূর্ণ হবে না: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৩:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 44
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জনগণের অধিকার পুরোপুরি নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না। রাজনৈতিক সংকট সমাধান ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন।”












