বাংলাদেশ ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

  • আপডেট সময় : ১১:০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / 37

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর এবং রক্তের গ্রুপ যুক্ত করতে শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশ অবিলম্বে বাস্তবায়নের পাশাপাশি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনায় সাত দিনের মধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে পাঁচ কোটি টাকা এবং আহতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়েছে। আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমানের উড্ডয়ন রোধে কারণ অনুসন্ধান এবং বিমানবাহিনীর ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের তথ্য দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা। জনস্বার্থে দায়ের করা এ রিটে বিমান বাহিনীর ত্রুটিপূর্ণ বিমানগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

আপডেট সময় : ১১:০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫