বাংলাদেশ ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায় চীন: ওয়াং ই

  • আপডেট সময় : ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 55

অনলাইন ডেস্ক:

বাংলাদেশকে একটি বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও উন্নয়ন-সহযোগী হিসেবে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সিজিটিএন-এর বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

ওয়াং ই বলেন, “চীন বাংলাদেশের কেবল বন্ধু নয়, বরং বিশ্বাসযোগ্য প্রতিবেশী ও উন্নয়ন-সহযোগী হিসেবে পাশে থাকতে চায়।” তিনি জোর দিয়ে বলেন, চীন চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হোক এবং দেশের নিজস্ব প্রয়োজন ও বাস্তবতার আলোকে উন্নয়নের পথ খুঁজে পেতে বাংলাদেশকে সহযোগিতা করবে।

চীনের শীর্ষস্থানীয় রাজনীতিক ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ওয়াং ই আরও বলেন, ২০২৫ সালে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক।

এ সময় ওয়াং ই জানান, শুধু বাংলাদেশ নয়, চীন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গেও আধুনিকায়নের পথে যৌথভাবে অগ্রসর হতে চায় এবং গোটা এশিয়ার উন্নয়ন ও পুনরুত্থানে ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে।

চীনের এমন বার্তা বাংলাদেশের সঙ্গে তাদের কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বকেই প্রতিফলিত করে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং রাজনৈতিক সহযোগিতায় প্রতিনিয়ত দৃঢ়তর হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায় চীন: ওয়াং ই

আপডেট সময় : ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫