বাংলাদেশ ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সিইসি বললেন, নির্বাচনের তারিখ নিজেও জানি না

  • আপডেট সময় : ০২:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 48

অনলাইন ডেস্ক:

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন আভাস গত ১৩ জুন লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক থেকে সামনে এলেও নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেনি। এমন অবস্থায় দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনি গতি কিছুটা বাড়লেও নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি নিজেও এখনো নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানেন না।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)’ আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলবো না। সকালে একবার বলেছি, নির্বাচনের তারিখ তো আমি নিজেও জানি না। দুই মাস আগে সবকিছু বিস্তারিত জানিয়ে দেব।” তিনি আরও জানান, কোন দিন ভোট হবে, কোন দিন মনোনয়ন জমা দিতে হবে—সব তথ্য যথাসময়ে প্রকাশ করা হবে।

নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, “আমাদের প্রশাসন গার্ডারে, পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা তাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। আমার সহকর্মীদের কাছে অনুরোধ থাকবে, মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। প্রমাণ করুন, সরকারি কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তরিক হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।”

এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে সিইসি নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আগামী জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নসহ অনেক বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন। তবে বিগত তিনটি নির্বাচনে যেসব বিদেশি পর্যবেক্ষক ‘ভালো সার্টিফিকেট’ দিয়েছেন, তাদের আমন্ত্রণ জানানো হবে না।

সিইসি আরও জানান, কানাডার রাষ্ট্রদূত নির্বাচন প্রস্তুতি, ভোটার সচেতনতা এবং প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে জানতে চেয়েছেন। নির্বাচন কমিশন এসব বিষয়ে তাদের অবহিত করেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিইসি বললেন, নির্বাচনের তারিখ নিজেও জানি না

আপডেট সময় : ০২:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫