বাংলাদেশ ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাজনীতিতে না গিয়ে লেখালেখিতেই মনোযোগ দিতে চান প্রেস সচিব শফিকুল আলম

  • আপডেট সময় : ০৫:৪৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 48

অনলাইন ডেস্ক:

ভবিষ্যতে দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, তার অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হওয়ার পর অনেকেই অনুমান করছেন যে, তিনি কোনো বড় রাজনৈতিক দল কিংবা সদ্য গঠিত কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিতে পারেন। তবে তিনি স্পষ্টভাবে জানান, রাজনীতিতে যোগদানের কোনো আগ্রহ বা পরিকল্পনা তার নেই।

তিনি লেখেন, “আমি এমপি বা কোনো উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতার জীবনযাপন পছন্দ করি না। এই অঞ্চলের রাজনীতি অর্থনৈতিক সুবিধা দেয় না, যদি না কেউ দুর্নীতির পথ বেছে নেয়। সিঙ্গাপুর কিংবা ইউরোপের মতো দেশে রাজনৈতিক নেতৃত্বে থাকার যে নৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য, তা এখানে নেই।”

নিজ ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি জানান, রাজনীতি নয়, তিনি লেখালেখি ও সাংবাদিকতায় ফিরতে চান। শফিকুল আলম বলেন, “আমার হাতে কিছু বই লেখার পরিকল্পনা রয়েছে। চাইলে পুরো জীবনটাই আমি কাটিয়ে দিতে পারি শুধু জুলাইয়ের গণজাগরণ নিয়ে লেখালেখি করে। এমন স্বতঃস্ফূর্ত, সাহসী, এবং বিস্তৃত রাজনৈতিক আন্দোলন আমি আর কখনো দেখিনি।”

তিনি লেখেন, “রবার্ট ক্যারো যেমন তার পুরো জীবন উৎসর্গ করেছেন লিন্ডন বি. জনসনকে নিয়ে লেখালেখিতে, তেমনি আমিও জুলাই বিপ্লবকে কেন্দ্র করে লেখালেখিতে নিজেকে নিয়োজিত রাখতে পারি।” যদিও তিনি স্বীকার করেন, “বিপ্লব” শব্দটি কিছু মানুষের কাছে বিতর্কিত।

প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনকালীন সময় নিয়ে তিনি লেখেন, “গত কয়েক মাসে আওয়ামী লীগের অনেক কর্মীর কাছ থেকে হুমকি পেয়েছি। তবে আমি মনে করি, এসব ছিল হতাশাগ্রস্ত কিছু মানুষের রাগান্বিত প্রতিক্রিয়া, যারা দেশের মানুষের আস্থা হারিয়ে ফেলেছে।”

শফিকুল আলম বলেন, “আমি সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখি। তিনিই আমাদের সৃষ্টি করেছেন এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আমার জীবনের এই নতুন অধ্যায়ে আমি আশাবাদী।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজনীতিতে না গিয়ে লেখালেখিতেই মনোযোগ দিতে চান প্রেস সচিব শফিকুল আলম

আপডেট সময় : ০৫:৪৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫