বাংলাদেশ ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে : খালেদা জিয়া

  • আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 48

অনলাইন ডেস্ক:

জাতীয় ঐক্য রক্ষার ওপর গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “যে কোনো মূল্যে এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে। জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।”

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বক্তব্যে খালেদা জিয়া বলেন, “গত ১৬ বছরে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকার নির্মমভাবে জনগণকে দমন করেছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং নির্যাতনের মাধ্যমে একটি ভয়াবহ ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন নতুন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

তিনি গণআন্দোলনে শহীদদের স্মরণ করে বলেন, “তাদের আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। তাদের রক্ত যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

খালেদা জিয়া আরও বলেন, “গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা প্রণয়ন করে বিচার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে তাদের পরিবারগুলোর নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষায় পদক্ষেপ নিতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।”

এছাড়া কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দেন বিএনপি চেয়ারপারসন। তিনি সবাইকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের পুনর্গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, মোনাজাত, জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে গণঅভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে : খালেদা জিয়া

আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫