বাংলাদেশ ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

এনবিআর কর্মীদের আন্দোলন বন্ধে সরকারের কঠোর হুঁশিয়ারি

  • আপডেট সময় : ০২:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 49

অনলাইন ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কর্মকর্তা-কর্মচারীদের অনতিবিলম্বে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার (২৯ জুন) দুপুরে দেওয়া এক সরকারি বিবৃতিতে জানানো হয়, আইনবিরোধী ও জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে সরে না এলে সরকার জনগণ ও অর্থনীতির স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

বিবৃতিতে বলা হয়, বাজেট বাস্তবায়নে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো দুর্বল রাজস্ব ব্যবস্থাপনা। প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় রাজস্ব আহরণ আশানুরূপ না হওয়ায় দীর্ঘদিন ধরে অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয় রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় বিদ্যমান দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি। এ পরিপ্রেক্ষিতে অংশীজনদের পরামর্শে এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, গত দুই মাস ধরে এনবিআর-এর কিছু কর্মকর্তা-কর্মচারী আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য এবং রাজস্ব সংগ্রহ কার্যক্রমে ইচ্ছাকৃতভাবে বিঘ্ন সৃষ্টি করছেন। আন্দোলনের নামে তারা দেশজুড়ে দুর্ভোগ তৈরি করে চলেছেন, যা রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী ও দায়িত্বজ্ঞানহীন।

বিবৃতিতে আরও জানানো হয়, আন্দোলনের সময় সরকারের পক্ষ থেকে দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হলেও, সংশ্লিষ্টরা তা প্রত্যাখ্যান করে অনমনীয় অবস্থান বজায় রেখেছেন। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। এ অবস্থায় সরকার জাতীয় স্বার্থে কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসমূহে কর্মরত সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ হিসেবে ঘোষণা করেছে।

সরকার আশা করছে, কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত কর্মস্থলে ফিরে যাবেন এবং আইন লঙ্ঘন ও অর্থনৈতিক নিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মসূচি থেকে বিরত থাকবেন। অন্যথায় পরিস্থিতি মোকাবেলায় সরকার বাধ্য হয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

Meta Description:
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন বন্ধ করে কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছে সরকার। তা না হলে অর্থনৈতিক সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এনবিআর কর্মীদের আন্দোলন বন্ধে সরকারের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০২:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫