বাংলাদেশ ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

হোয়াটসঅ্যাপের ব্যবহার নিষিদ্ধ করল বিমান বাংলাদেশ

  • আপডেট সময় : ০৪:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 61

দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করপোরেট নেটওয়ার্কের সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার স্বার্থে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসিয়াল যোগাযোগের জন্য এখন থেকে মাইক্রোসফট টিমস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নিরাপদ ও পেশাদার যোগাযোগমাধ্যম, যা করপোরেট পরিবেশে কার্যকরভাবে কাজ করে।

এতে আরও উল্লেখ করা হয়, মাইক্রোসফট টিমসে ব্যক্তিগত ইমেইল ও মোবাইল নম্বর ব্যবহার করে সহজেই অ্যাকাউন্ট খোলা যায়। প্ল্যাটফর্মটিতে টেক্সট বার্তা, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ নানা সুবিধা রয়েছে, যা দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রমকে আরও সুরক্ষিত ও কার্যকর করে তুলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের বহু নামী প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা ইতোমধ্যে হোয়াটসঅ্যাপকে দাপ্তরিক কাজে ব্যবহার থেকে বাদ দিয়েছে। কারণ, এটি একটি তৃতীয় পক্ষের অ্যাপ হওয়ায় করপোরেট তথ্যের নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ বিবেচিত হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হোয়াটসঅ্যাপের ব্যবহার নিষিদ্ধ করল বিমান বাংলাদেশ

আপডেট সময় : ০৪:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫