বাংলাদেশ ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

অন্যায় তদবিরে সাড়া না দিলে গালি খাই, ভারতের দালাল বলা হয়: আসিফ নজরুল

  • আপডেট সময় : ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 64

অনলাইন ডেস্ক:

অন্যায় তদবিরে সাড়া না দিলে গালিগালাজ ও অপবাদে পড়তে হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “আমার কাছে অনেকেই অন্যায় তদবির নিয়ে আসে। যখন আমি সেগুলো আমলে নিই না, তখন থেকেই আমাকে গালাগালি শুরু হয়, কেউ কেউ আমাকে ‘ভারতের দালাল’ বলেও অপবাদ দেয়।”

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সরকারে যোগদানের পর নিজেকে ‘অবরুদ্ধ’ মনে হচ্ছে উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, “জীবনে কখনও এতটা অসহায় বোধ করিনি। এখন আমার বিরুদ্ধে প্রচুর মিথ্যাচার হচ্ছে, অথচ সেসবের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলতে পারছি না। নিজের অবস্থানও ব্যাখ্যা দিতে পারছি না।”

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে তিনি বলেন, “যদি কেউ মামলা করে, সেটি নিয়ে আমি কিছু করতে পারি না। প্রচুর মিথ্যা মামলা হচ্ছে—সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে কয়েকটি মামলা হয়েছে, তা অস্বাভাবিক নয়।”

তিনি আরও বলেন, “জামিনের বিষয়ে বিচারকরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন। আইন মন্ত্রণালয় থেকে কখনও কাউকে জামিন দিতে কিংবা না দিতে কোনো নির্দেশনা দেওয়া হয় না। কে জামিন পাবেন আর কে পাবেন না, সেটি একান্তই বিচারকের বিষয়।”

সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রূপার জামিন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “আমরা বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করি না। জামিন দেওয়ার বিষয়টি বিচারকের এখতিয়ার। কেন জামিন দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও বিচার সংশ্লিষ্টদেরই করা উচিত।”

গণমাধ্যমের ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, “গণমাধ্যমের মানুষদের মধ্যে দলাদলি, বিভক্তি আর গ্রুপিং রয়েছে। এই বিভক্তি থাকলে গণমাধ্যম কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

মিথ্যা মামলা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “মিথ্যা মামলা এখন একধরনের ব্যবসা হয়ে গেছে। আইনজীবী, রাজনীতিবিদসহ এক শ্রেণির মানুষ এই কাজে যুক্ত। এটা থামাতে না পারলে কেউই মিথ্যা মামলা ঠেকাতে পারবে না।”

ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে করা বেশিরভাগ মামলাই ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অন্যায় তদবিরে সাড়া না দিলে গালি খাই, ভারতের দালাল বলা হয়: আসিফ নজরুল

আপডেট সময় : ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫