বাংলাদেশ ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

মাদক ও দুর্নীতি আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : ০১:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 63

অনলাইন ডেস্ক:

মাদক ও দুর্নীতি—এই দুটি প্রধান সমস্যাকে এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সরকারের পক্ষ থেকে প্রায়ই দাবি করা হয় যে, দেশে মাদকের বিস্তার কমে এসেছে। এ বিষয়ে পরিসংখ্যান জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, “আমি কিন্তু কোনোদিন এমন দাবি করিনি। দুটি বিষয় এখনো আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি—একটি হলো মাদক, আরেকটি দুর্নীতি।”

তিনি আরও বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে আমি কোনোদিন বলিনি যে আমরা মাদক নিয়ন্ত্রণে এনেছি। বরং এই দুটি বিষয়ে আমাদের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আপনাদের (সাংবাদিক ও সমাজ) সাহায্য-সহযোগিতা দরকার, এই সমস্যা কমিয়ে আনতে হবে।”

উল্লেখ্য, মাদক ও দুর্নীতি দেশের দুইটি অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত। সরকার একাধিকবার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বললেও বাস্তবে এর বিস্তার ও প্রভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদক ও দুর্নীতি আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫