বাংলাদেশ ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিশেষ কর্মসূচি শুরু ১ জুলাই থেকে

  • আপডেট সময় : ০৩:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 53

অনলাইন ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে দেশের মানুষের মধ্যে ঐক্যের অনুভূতি নতুন করে জাগিয়ে তুলতে আগামী ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, “জুলাইয়ের ১ তারিখ থেকে কর্মসূচি শুরু হবে। তবে মূল ইভেন্ট শুরু হবে ১৪ জুলাই থেকে এবং তা চলবে ৫ আগস্ট পর্যন্ত।”

তিনি বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জুলাই অভ্যুত্থানের সময় যেভাবে সমগ্র বাংলাদেশ এক হয়েছিল, সেই ঐক্য ও চেতনা আবারও ফিরিয়ে আনা। এ লক্ষ্যেই নানা কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তও তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে নয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে একটি কমিটি গঠন, যার নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। এছাড়া জুলাই অভ্যুত্থান নিয়ে একটি ঘোষণাপত্র বা ‘জুলাই প্রক্লেমেশন’ প্রণয়নের জন্য আরেকটি কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি আরও জানান, জুলাই প্রক্লেমেশন ছাত্র-জনতার একটি প্রধান দাবি। এটি ৫ আগস্টের আগে প্রকাশ করার লক্ষ্যে কমিটি দ্রুত কাজ শুরু করবে এবং শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রতিবছর ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে এবং দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হবে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তাঁরা জানান, আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জুলাই অভ্যুত্থান সম্পর্কিত কর্মসূচির বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিশেষ কর্মসূচি শুরু ১ জুলাই থেকে

আপডেট সময় : ০৩:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫