বাংলাদেশ ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নির্বাচনের সময় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে

  • আপডেট সময় : ০৫:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 62

অনলাইন ডেস্ক:

রোববার দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পুলিশ বাহিনীর আচরণ আরও মানবিক হতে হবে। তিনি স্পষ্টভাবে জানান, জনগণের সঙ্গে দুর্ব্যবহার বা অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ জনগণের সেবা করবে, লাথি-ঘুষি মারবে না—এ ধরনের পুলিশই সরকারের প্রত্যাশা।

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নির্বাচনের সময় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

ভারত থেকে পুশব্যাক ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থান করে, তাহলে ভারত সরকার যেন তাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে হস্তান্তর করে। তবে নির্জন সীমান্তে লোকজনকে ফেলে রাখা কোনো সভ্য দেশের কাজ নয়। এ বিষয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঈদের পর শুভেচ্ছা বিনিময় ও সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এ কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনের সময় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে

আপডেট সময় : ০৫:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫