বাংলাদেশ ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

টিউলিপের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেলেন প্রধান উপদেষ্টা ইউনূস

  • আপডেট সময় : ০৫:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / 45

অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস লন্ডন সফরে গিয়ে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। শেখ হাসিনার ভাগ্নি ও সাবেক ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিক সম্প্রতি দুর্নীতির অভিযোগ নিয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য চিঠি লিখেছিলেন। তবে ইউনূস স্পষ্ট জানিয়ে দেন, চলমান আইনি প্রক্রিয়ায় তিনি কোনো প্রকার হস্তক্ষেপ করতে চান না।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁর খালা শেখ হাসিনার শাসনামলে তিনি অবৈধভাবে জমি দখল করেছেন, যা নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। তবে টিউলিপ সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বাংলাদেশি কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ঢাকায় দুদকের তৈরি বিভ্রান্তি দূর করতে সরাসরি সাক্ষাৎ প্রয়োজন ছিল।

বিবিসির এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি সাক্ষাৎ করব না। কারণ এটি আদালতের বিষয়। আদালতই সিদ্ধান্ত নেবে মামলা চালিয়ে নেওয়া হবে কি না।’ তিনি জানান, দুদকের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং তারা যথাযথ কাজই করছে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর প্রত্যর্পণ চাওয়া হবে কিনা জানতে চাইলে ইউনূস বলেন, ‘যদি এটি আইনি প্রক্রিয়ার অংশ হয়, তবে অবশ্যই।’

এদিকে টিউলিপ বলেছেন, ড. ইউনূস সাক্ষাৎ এড়িয়ে যাওয়ায় তিনি হতাশ। তিনি অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে রাজনৈতিক প্রতিহিংসা ছড়ানো হচ্ছে এবং ইউনূস এ অপপ্রচারেই নেতৃত্ব দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, ইউনূস যেন সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপবাদ দেওয়া বন্ধ করেন এবং আদালতকে যথাযথভাবে প্রমাণের সুযোগ দেন।

এছাড়া অধ্যাপক ইউনূস জানান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও সফল হননি। তবে তিনি স্টারমারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে আন্তর্জাতিক দুর্নীতি দমন সমন্বয় কেন্দ্র (আইএসিসিসি) শেখ হাসিনার শাসনামলে দুর্নীতির অভিযোগ তদন্তে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টিউলিপের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেলেন প্রধান উপদেষ্টা ইউনূস

আপডেট সময় : ০৫:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫