বাংলাদেশ ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

যুক্তরাজ্যে ড. ইউনূসের সঙ্গে ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

  • আপডেট সময় : ১১:৩৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 64

অনলাইন ডেস্ক:

যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বুধবার লন্ডনের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ড. ইউনূস ৯ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চার দিনের সফরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এবং পরদিন ১০ জুন দুপুর ১২টার দিকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরের প্রথম দিনই তিনি কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে কমনওয়েলথ মহাসচিব বলেন, বাংলাদেশের চাহিদা থাকলে সংবিধান সংস্কারসহ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় তার সংস্থা সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সংগ্রামে সহায়তা করাও আগামী পাঁচ বছরের জন্য কমনওয়েলথের অন্যতম অগ্রাধিকার।

এছাড়া ১১ জুন ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ভার্শ এবং ব্রিটিশ বিমানসেবা প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বাংলাদেশ সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

এই সফরে ড. ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং তার হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে ড. ইউনূসের সঙ্গে ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

আপডেট সময় : ১১:৩৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫