বাংলাদেশ ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিলেন টিউলিপ সিদ্দিক

  • আপডেট সময় : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / 64

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তিনি ড. ইউনূসের সঙ্গে আলাপ করে চলমান কিছু ‘ভুল বোঝাবুঝির’ অবসান ঘটাতে চান।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার গণমাধ্যমকে জানান, “এখনও পর্যন্ত টিউলিপের পক্ষ থেকে কোনো চিঠি আমরা পাইনি।”

বাংলাদেশে দুর্নীতির অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত চলছে। এসব অভিযোগ ঘিরেই বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে ড. ইউনূসের আসন্ন লন্ডন সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন টিউলিপ। এজন্য তিনি ড. ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন।

টিউলিপের খালা, পলাতক শেখ হাসিনা, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত সপ্তাহে তার অনুপস্থিতিতেই বিচারের মুখোমুখি হন। এদিকে দুদক (দুর্নীতি দমন কমিশন) টিউলিপ ও তার মা শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঢাকায় ৭,২০০ বর্গফুট জমি অর্জনের অভিযোগ এনেছে।

এ অভিযোগ ওঠার পর নিজেকে নির্দোষ দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের ট্রেজারি ও নগর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। এরপর থেকে তিনি ব্রিটিশ রাজনীতিতেও কোণঠাসা অবস্থায় রয়েছেন।

টিউলিপ সিদ্দিক ড. ইউনূসকে পাঠানো চিঠিতে লিখেছেন, তিনি আগামী সপ্তাহে লন্ডন সফরের সময় চলমান বিতর্ক নিয়ে সরাসরি আলোচনা করতে চান। উল্লেখ্য, ওই সফরে ড. ইউনূস ব্রিটেনের রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিলেন টিউলিপ সিদ্দিক

আপডেট সময় : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫