বাংলাদেশ ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

দীর্ঘদিন পর দেশে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩

  • আপডেট সময় : ০১:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 35

অনলাইন ডেস্ক:

দীর্ঘ বিরতির পর দেশে নতুন করে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের দেহে। একই সময় সুস্থ হয়েছেন আরও ৩ জন। তবে মৃত্যু হয়েছে ১ জনের, যা সাম্প্রতিক সময়ে বিরল ঘটনা।

গত ২৪ ঘণ্টায় মোট ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে করোনা শনাক্তের হার ১৪.২৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, করোনায় মোট মৃতের সংখ্যা এখন ২৯ হাজার ৫০০ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

উল্লেখ্য, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ, তিনজনের দেহে। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদিও বর্তমানে করোনা সংক্রমণের হার অনেক কম, তবুও মৃত্যু ঘটনা প্রমাণ করে যে সতর্কতা এখনো জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দীর্ঘদিন পর দেশে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩

আপডেট সময় : ০১:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫