বাংলাদেশ ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হতে পারে শেখ হাসিনার বিচারকাজ

  • আপডেট সময় : ০১:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 46

অনলাইন ডেস্ক:

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল রবিবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। একইসঙ্গে এই মামলার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

শনিবার বিকেলে সংবাদমাধ্যমকে পাঠানো এক ক্ষুদেবার্তায় গাজী এমএইচ তামিম জানান, “আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার চার্জ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে। শুনানি (কোর্ট প্রসিডিংস) ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হতে পারে।”

এর আগে, ‘আন্তর্জাতিক গুম সপ্তাহ’ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, শুধু শেখ হাসিনা নন, এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ দাখিল করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, “ডিসেম্বরের মধ্যেই এই মামলার বিচার কার্যক্রম দৃশ্যমান হবে। বিচার এমনভাবে হবে যাতে এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।”

এর আগে গত ১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত সম্পন্ন হয়। সে সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়, আন্দোলন দমনকল্পে নির্বিচারে ১,৪০০-র বেশি মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি গুরুতর মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে হত্যার নির্দেশ প্রদান, প্ররোচনা ও উসকানি।

এই মামলার বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। ট্রাইব্যুনালের পক্ষ থেকে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে বিচার সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হতে পারে শেখ হাসিনার বিচারকাজ

আপডেট সময় : ০১:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫