বাংলাদেশ ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

হাত-পা বাঁধা ব্যক্তিকে রেখে, ৬ গরু নিয়ে গেল বিএসএফ

  • আপডেট সময় : ০১:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 73

অনলাইন ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর সীমান্তে এক মানসিক ভারসাম্যহীন যুবককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে গ্রামবাসী লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ সদস্যরা পিছু হটে। তবে তারা ওই যুবককে হাত-পা বেঁধে সীমান্তের শূন্যরেখায় ফেলে রেখে যায় এবং বাংলাদেশের ছয়টি গরু নিয়ে যায় ভারতের অভ্যন্তরে।

ঘটনাটি ঘটে সোমবার (২৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার রহমানপুর জীমনাল সীমান্তের ৮১৮ নম্বর মেইন পিলার এলাকায়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের অভ্যন্তর থেকে একটি মানসিক ভারসাম্যহীন যুবককে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গ্রামবাসীরা লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে বিএসএফ পিছু হটে এবং যুবকটিকে হাত-পা বাঁধা অবস্থায় রেখে যায়।

এর কিছুক্ষণ পর বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ছয়টি গরু ধরে নিয়ে যায়। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক তুহিন ইসলাম। তিনি জানান, তার গরুগুলো ঘাস খাওয়ার জন্য সীমান্ত এলাকায় বাঁধা ছিল, সেখান থেকেই তা নিয়ে যায় বিএসএফ। তিনি বিষয়টি স্থানীয় বিজিবিকে অবহিত করেছেন।

রহমানপুর সীমান্তের অন্যান্য বাসিন্দারা জানান, বিএসএফ যেন আর এ ধরনের অবৈধ পুশইনের চেষ্টা না করতে পারে, সে জন্য তারা এলাকায় লাঠি হাতে পাহারা বসিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, “বিএসএফ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পিছু হটে এবং ছয়টি গরু নিয়ে যায়।”

তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুসাহিদ মাসুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সীমান্ত জুড়ে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাত-পা বাঁধা ব্যক্তিকে রেখে, ৬ গরু নিয়ে গেল বিএসএফ

আপডেট সময় : ০১:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫