বাংলাদেশ ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

  • আপডেট সময় : ১১:০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 53

অনলাইন ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দেশের সব দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সাম্প্রতিক সময়ে বাসে ডাকাতি, ছিনতাই এবং নারী যাত্রীদের হয়রানির ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ মে, রবিবার রাজধানীর মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম। সভায় দেশের বিভিন্ন পরিবহন কোম্পানি ও জেলার মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ঈদযাত্রা সামনে রেখে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে। বিগত কিছুদিনে দূরপাল্লার বাসে যাত্রীদের ডাকাতি ও ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা বেড়েছে। পাশাপাশি, নারী যাত্রীদের নানা ধরনের হয়রানি এবং অতিরিক্ত গতিতে বাস চালানোর কারণে দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে।

এই পরিস্থিতিতে বাসে সিসি ক্যামেরা স্থাপন, গতি নিয়ন্ত্রণ যন্ত্র (স্পিড গভর্নর) সংযুক্তকরণ এবং অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। সমিতির পক্ষ থেকে জানানো হয়, ১ জুনের মধ্যে এসব সরঞ্জাম স্থাপন না করলে সংশ্লিষ্ট বাস মালিকদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি প্রয়োজনীয় কাগজপত্র বা বাস চলাচলের সিরিয়ালও প্রদান করা হবে না।

সাইফুল আলম আরও জানান, যাত্রা শুরুর আগে বাসে ওঠা যাত্রীদের সম্মতি নিয়ে একটি করে ছবি তুলে তা কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। এর ফলে যাত্রীবেশে কোনো অপরাধী বাসে উঠলে তাকে শনাক্ত করা সহজ হবে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

এর আগে, গত ৮ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মালিক সমিতিকে চিঠি দিয়ে বাসে ডাকাতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। পরবর্তীতে, ২০ মে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিও এক চিঠিতে দূরপাল্লা রুটে দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার তথ্য দিয়ে ট্রাফিক আইন মেনে সতর্কভাবে বাস চালানোর নির্দেশ দেয়। চালক, সুপারভাইজার ও সহকারীদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য, এবং এ লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপনসহ অন্যান্য নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

আপডেট সময় : ১১:০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫