বাংলাদেশ ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

  • আপডেট সময় : ০৪:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 49

অনলাইন ডেস্ক:

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চার দিনের এক গুরুত্বপূর্ণ সফরে আগামী বুধবার (২৮ মে) জাপান যাচ্ছেন। এই সফরের মূল লক্ষ্য জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং অর্থনৈতিক ও উন্নয়নমূলক সহযোগিতার পরিধি বিস্তৃত করা।

বাংলাদেশে জাপানের সহায়তায় বাস্তবায়িত মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (MIDI) প্রকল্পের অগ্রগতি জাপানি কর্তৃপক্ষকে জানাতে এবং প্রকল্পটির বাকি কাজ দ্রুত শেষ করার জন্য অনুরোধ জানাবেন প্রধান উপদেষ্টা। সফরের অংশ হিসেবে তিনি ২৯ মে (বৃহস্পতিবার) টোকিওতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নিকেই ফোরামে অংশগ্রহণ করবেন।

৩০ মে (শুক্রবার) জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মুহাম্মদ ইউনূস। বৈঠকে মাতারবাড়ী প্রকল্প ছাড়াও বাজেট সহায়তা, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাণিজ্য বৃদ্ধি, এবং বিনিয়োগ সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে একাধিক খাতে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তুতি চলছে। সম্ভাব্য খাতগুলোর মধ্যে রয়েছে জনশক্তি রপ্তানি, অর্থনৈতিক অঞ্চলে জাপানি বিনিয়োগ, জ্বালানি খাত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সক্ষমতা বৃদ্ধি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, “জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিপক্ষীয় বৈঠকে মাতারবাড়ী প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো এবং জাপানের পক্ষ থেকে আরও বেশি বিনিয়োগ আকর্ষণে সহায়তা চাওয়া হবে।”

এই সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

আপডেট সময় : ০৪:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫