বাংলাদেশ ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

জুলাই বিপ্লবের আনুষ্ঠানিক প্রথম মামলার বিচার শুরু

  • আপডেট সময় : ০৬:২৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 52

অনলাইন ডেস্ক:

রাজধানীর চানখাঁরপুলে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লব-পরবর্তী গণআন্দোলনের প্রথম মামলার বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

রোববার (২৫ মে) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে চারজন অভিযুক্তকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে অভিযোগ গ্রহণের বিষয়ে বিচারকগণ সিদ্ধান্ত দেবেন।

গত ২২ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এক মাস সময় দিয়ে অভিযোগ দাখিলের নির্দেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, চানখাঁরপুল এলাকায় শান্তিপূর্ণ ও নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর অভিযুক্তরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন। গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শহীদ হন।

এ মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ পরবর্তী মানবতাবিরোধী অপরাধের বিচারে একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই বিপ্লবের আনুষ্ঠানিক প্রথম মামলার বিচার শুরু

আপডেট সময় : ০৬:২৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫