বাংলাদেশ ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে: রিজভী

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৭:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 52

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে হাইকোর্টের অনুমতি দেওয়ার রায়কে জনগণের প্রত্যাশার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, “হাইকোর্টের রায়ে স্পষ্ট হয়েছে, জনগণের রায়কে আর আটকে রাখা যাবে না। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এই রায়ে।”

এসময় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সমালোচনা করে বলেন, “তারেক রহমানকে নিয়ে উপদেষ্টার দেয়া বক্তব্যে জাতি হতাশ ও ক্ষুব্ধ। তিনি (তারেক) শরনার্থী আইনের আওতায় যুক্তরাজ্যে অবস্থান করছেন। নিরাপত্তার কারণেই তিনি দেশে ফিরতে পারেননি।”

উল্লেখ্য, সম্প্রতি এক অনুষ্ঠানে ড. খলিলুর রহমান তারেক রহমানের দেশের বাইরে অবস্থান নিয়ে মন্তব্য করলে তা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে রিজভী বলেন, “উক্ত বক্তব্যের জন্য উপদেষ্টার পদত্যাগ ও দুঃখপ্রকাশ কাম্য।”

মানবিক করিডর ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, “সরকারের একেক জন একেক ধরনের কথা বলছেন। এতে বোঝা যাচ্ছে, সরকার নিজেই পথ হারিয়ে ফেলেছে। কিছু উপদেষ্টা নিরপেক্ষতা বজায় না রেখে অন্য কোনো উদ্দেশ্যে কাজ করছেন।”

এদিকে, হাইকোর্টের রায়ের পর বিএনপির পক্ষ থেকে ইশরাক হোসেনকে দ্রুত শপথ নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে: রিজভী

আপডেট সময় : ০৭:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫