বাংলাদেশ ০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মামলায় জুবাইদা রহমানের আপিল শুনানি আজ

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৭:২৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 56

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দায়েরকৃত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে।

বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চে এই আপিল শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এর আগে, গত ১৪ মে হাইকোর্ট আপিল গ্রহণ করে শুনানির দিন ধার্য করেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদা রহমানকে জামিন দেন। একইসঙ্গে বিচারিক আদালতের অর্থদণ্ডাদেশ স্থগিত করে মামলার নথিপত্র তলব করা হয়।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগে বলা হয়, তারা সম্পদের তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে তারেক রহমানকে দুইটি ধারায় ৯ বছরের এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মামলায় জুবাইদা রহমানের আপিল শুনানি আজ

আপডেট সময় : ০৭:২৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫