বাংলাদেশ ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ইশরাককে মেয়র হিসেবে শপথে আর বাধা নেই: হাইকোর্ট

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৭:১৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 53

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্ট এক রায়ে তার শপথ ঠেকাতে চাওয়া রিট আবেদন খারিজ করে দিয়েছেন।

বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রায়ের পর বিএনপি চেয়ারপারসনের আইন উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “ইশরাক হোসেনের শপথ নিতে এখন আর কোনো আইনি বাধা নেই। যদি তা না করা হয়, সেটি হবে সরাসরি আদালত অবমাননা।”

এর আগে, গত ১৪ মে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। একই রিটে তাকে মেয়র ঘোষণা করা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পৌনে দুই লাখ ভোটে পরাজিত হন ইশরাক হোসেন। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ৩ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন তিনি।

চার বছরের দীর্ঘ শুনানি শেষে গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল সেই নির্বাচন বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) তার মেয়র নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে।

কিন্তু গেজেট প্রকাশের পরেও তার শপথ নিয়ে চলছিল ধোঁয়াশা। ফলে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে প্রতিদিন অবস্থান নিয়েছিলেন ইশরাকপন্থী নেতাকর্মীরা।

হাইকোর্টের আজকের রায়ের মধ্য দিয়ে সেই ধোঁয়াশার অবসান হলো। এখন শুধু অপেক্ষা, কবে সেই প্রতীক্ষিত শপথ বাক্য উচ্চারণ করবেন ইশরাক হোসেন-ঢাকা দক্ষিণের ‘নবনির্বাচিত’ মেয়র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইশরাককে মেয়র হিসেবে শপথে আর বাধা নেই: হাইকোর্ট

আপডেট সময় : ০৭:১৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫