বাংলাদেশ ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নির্বাচন জাতীয় স্বার্থে, সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সরকারের পক্ষ থেকেই

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৭:০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 46

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত। তিনি জানান, এ বিষয়ে সেনাবাহিনীর আগের অবস্থানেই তিনি অটল রয়েছেন।

বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাকাস্থ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।

সেনাপ্রধান বলেন, “নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া। এটি যেন সময়মতো হয় এবং সকল পক্ষ রাজনৈতিক ঐকমত্যে পৌঁছে সেটিই কাম্য।”

তিনি রাখাইন রাজ্যে মানবিক করিডর ইস্যুতে বলেন, এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধুমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই নেয়া উচিত। জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য বলে তিনি মত প্রকাশ করেন।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেয়া নিয়ে বিতর্ক প্রসঙ্গে সেনাপ্রধান জানান, “এ বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাদের মতামত জরুরি।”

‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ উচ্ছৃঙ্খলা দমনে কঠোর অবস্থানের ঘোষণা দেন সেনাপ্রধান। তিনি বলেন, সেনাবাহিনী এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও কঠোর হচ্ছে। কোনো ধরণের বিশৃঙ্খলা আর সহ্য করা হবে না।

আসন্ন ঈদুল আজহায় জনসাধারণ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারে, তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

জেনারেল ওয়াকার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী কখনো এমন কোনো কার্যকলাপে জড়াবে না, যা জাতীয় সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি এবং তা অব্যাহত থাকবে।”

তিনি সব পর্যায়ের সেনাসদস্যদের নিরপেক্ষ থেকে ভবিষ্যৎ নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচন জাতীয় স্বার্থে, সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সরকারের পক্ষ থেকেই

আপডেট সময় : ০৭:০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫