ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিটের শুনানি শেষ, আদেশ আজ
- আপডেট সময় : ০৪:৫১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 60
অনলাইন ডেস্ক:
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২২ মে) আদেশ দেবেন হাইকোর্ট।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সকাল পৌনে ১১টায় এই আদেশ দেবেন বলে জানা গেছে।
আলোচিত এই রিটের আদেশকে ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত প্রাঙ্গণের মাজার গেট ও বার কাউন্সিল গেটসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে বুধবার রিট আবেদনের ওপর আদেশের দিন ধার্য করা হয়েছিল। পরে আদালত শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে, বিএনপি নেতা ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান এবং অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণ ও পরবর্তী কার্যক্রম নিয়ে ইশরাক হোসেনের শপথ গ্রহণ প্রসঙ্গে এই রিটটি দায়ের করা হয়।














